বাঁশখালী নাগরিক সেবা | হাতের মুঠোয় নাগরিক সুবিধা।
বাঁশখালী নাগরিক সেবা Logo

বাঁশখালী নাগরিক সেবা

হাতের মুঠোয় নাগরিক সুবিধা।

নোটিশ
  প্রিয় বাঁশখালীবাসী, আসসালামু আলাইকুম. আপনাদের সুবিধার জন্য তৈরি করেছি “বাঁশখালী নাগরিক সেবা” অ্যাপ। স্বাস্থ্য, সরকারি সেবা, যাতায়াত, শিক্ষা ও ব্যবসাসহ প্রয়োজনীয় সব সেবা এখন এক প্ল্যাটফর্মে। উন্নয়নের এই উদ্যোগে সবার দোয়া ও সহযোগিতা       প্রিয় বাঁশখালীবাসী, আসসালামু আলাইকুম. আপনাদের সুবিধার জন্য তৈরি করেছি “বাঁশখালী নাগরিক সেবা” অ্যাপ। স্বাস্থ্য, সরকারি সেবা, যাতায়াত, শিক্ষা ও ব্যবসাসহ প্রয়োজনীয় সব সেবা এখন এক প্ল্যাটফর্মে। উন্নয়নের এই উদ্যোগে সবার দোয়া ও সহযোগিতা    

বিস্তারিত সংবাদ

বাংলাদেশ

ছনুয়া ফ্রেন্ড সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

📅 তারিখ: 28 Mar, 2026 ✍️ তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 27, 2026 ইং
ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় এ নির্বাচন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। নবনির্বাচিত কমিটিতে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী, উদ্যমী ও দায়িত্বশীল শিক্ষার্থীদের নেতৃত্বে আসা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ জুনাইদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম। এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী একরামুল হক মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুটেক্সের শিক্ষার্থী মুশফিকুল করিম আইটি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে সংগঠনের প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মহসিন কলেজের শিক্ষার্থী শফিকুর রহমান অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। পটিয়া কলেজের শিক্ষার্থী মুহাম্মদ শাকিল শিক্ষা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণ ও উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পটিয়া কলেজের সাঈদ হোসাইন, বান্দরবান কলেজের মিসবাহ উদ্দিন রিফাত এবং সরকারি আলাওল কলেজের মো. বোরহান উদ্দিন। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে ধারণ করা আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রেখে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে নিরলসভাবে কাজ করবেন। মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে ছনুয়া ফ্রেন্ড সোসাইটি-কে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সামগ্রিকভাবে, নতুন নেতৃত্বের সমন্বয়ে ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস) আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও জনকল্যাণমুখী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংগঠনের সকল সদস্য।


🔔 নতুন আপডেট

বাঁশখালী নাগরিক সেবা

🌿 প্রিয় বাঁশখালীবাসী, আনন্দের খবর!
এখন সেবার নতুন ঠিকানা আপনার হাতের মুঠোয় 📱
চালু হলো “বাঁশখালী নাগরিক সেবা” অ্যাপ।
স্বাস্থ্য, সরকারি ও নাগরিক সেবা, যাতায়াত, শিক্ষা ও ব্যবসা—
সব এক প্ল্যাটফর্মে, সহজ ও নির্ভরযোগ্য।
আসুন, একসাথে গড়ি আধুনিক বাঁশখালী।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের প্রেরণা। 🤝✨

📅 16 Feb, 08:43 AM

🛠️ আপনার সার্ভিস যোগ করুন